কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়কজুড়ে আগুনের লেলিহান শিখা, চারদিকে গাড়ির হর্নের তীব্র আওয়াজ আর মানুষের গগনবিদারী চিৎকার। মুহূর্তের মধ্যে রাজপথ যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। একটি বহুতল ভবনে দাউদাউ করে জ্বলছে আগুন, আর সেই আগুনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ। অথচ এই ভয়াবহ পরিস্থিতির খবর মুহূর্তেই বহির্বিশ্বে পৌঁছানোর কোনো উপায় নেই।

স্থবির হয়ে পড়েছে সব ধরনের যোগাযোগব্যবস্থা, নেই কোনো ইন্টারনেট সংযোগ। বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা একটি জনপদ।

এই অস্থির পরিস্থিতি বিরাজ করছে ইরানের রাজধানী তেহরানের কাজ স্কয়ারে। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভ শুক্রবার রাতে এক চরম রূপ ধারণ করে।

দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং জাতীয় মুদ্রার অস্বাভাবিক দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরেই রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান সরকার।

ইরান ইন্টারন্যাশনালের খবরে দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দেওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হলে ইরানকে কঠিন আঘাত করা হবে।

পাল্টা অভিযোগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, এই সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হাত রয়েছে। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না। মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক উত্তেজনা মিলে ইরান এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X