কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাসকে ঘিরে হারামাইনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া রমজানের পূর্বে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কোরআন শিক্ষার পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতার দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে এসব প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে আসা মুসল্লিরা আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X