কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

রাফাহ সীমান্ত। ছবি: সংগৃহীত
রাফাহ সীমান্ত। ছবি: সংগৃহীত

দুই বছর বন্ধ থাকার পর মিসর ও গাজার মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ‘পাইলট অপারেশন’ বা পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবে এটিকে চালু করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) টিআরটি ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সোমবার থেকে উভয় দিকেই মানুষের চলাচল শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৫০ জন গাজা ছাড়তে পারবেন। এছাড়া প্রায় ৫০ জন সেখানে প্রবেশ করতে পারবেন।

টিআরটি ওয়াল্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শনিবার তেল আবিবের হামলায় সেখানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

রাফাহ সীমান্ত গাজার সাধারণ মানুষ ও ত্রাণ সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তবে ২০২৪ সালের মে মাসে গাজায় ইসরায়েলি অভিযানের সময় সীমান্তটি দখল নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুতে অল্প সময়ের জন্য সীমিতভাবে খোলা হলেও এরপর আবার বন্ধ হয়ে যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কোগাট রোববার জানায়, রাফাহ ক্রসিং আজ কেবল সীমিত সংখ্যক বাসিন্দার যাতায়াতের জন্য খোলা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সীমান্ত পুরোপুরি খুললে অন্তত ২০০ রোগী গাজা ছাড়ার অনুমতির অপেক্ষায় রয়েছেন।

একই সময়ে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ জন ফিলিস্তিনি মিসর অংশে পৌঁছেছেন। তারা গাজায় প্রবেশ করে তাদের দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত রাফাহ সীমান্ত খোলা হবে না। কয়েক দিন আগে তার মরদেহ উদ্ধার করা হয় এবং বুধবার ইসরায়েলে তাকে দাফন করা হয়। এর দুই দিন পরই কোগাট সীমান্ত পুনরায় খোলার ঘোষণা দেয়। কোগাট জানায়, মিসরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, ইসরায়েলের নিরাপত্তা ছাড়পত্র এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে সীমান্ত দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

রোববার কোগাট এই উদ্যোগকে ‘প্রাথমিক পাইলট ধাপ’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, সীমান্ত পুরোপুরি চালুর প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ে প্রাথমিক কার্যক্রম চলছে। প্রস্তুতি শেষ হলে উভয় দিকেই মানুষের যাতায়াত শুরু হবে।

সীমান্ত সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, সোমবার থেকে আরও বিস্তৃতভাবে সীমান্ত খোলার পরিকল্পনা রয়েছে। তবে কতজন ফিলিস্তিনিকে প্রবেশ বা প্রস্থান করতে দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো জানায়, ইসরায়েল যাদের ছাড়পত্র দেবে, মিসর তাদের সবাইকে গ্রহণ করতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X