কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইইউ। এর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান।

রোববার (০১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রণীত আইনের ৭ নম্বর ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মইউরোপীয়রা নিজেরাই নিজেদের পায়ে গুলি করেছে। যুক্তরাষ্ট্রের অন্ধ অনুসরণ করে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো শাসনব্যবস্থার কর্মকাণ্ডের জবাব না দিয়ে থাকা যায় না।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত ৬ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। শুরুতে অর্থনৈতিক দাবিতে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।

তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিক্ষোভে অন্তত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুহাজার ৪২৭ জনকে ‘নিরীহ বিক্ষোভকারী বা নিরাপত্তা বাহিনীর সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সরকারিভাবে গ্রেপ্তারের কোনো নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের চরম পর্যায়ে গত ৮ জানুয়ারি রাতে ইরানজুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে পরিচালিত হয় এবং দেশটির প্রতিরক্ষা, বিদেশি অভিযান ও আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন। জবাবে ইরান জানিয়েছে, যেকোনো আক্রমণের বিরুদ্ধে তারা ‘সমন্বিত ও কঠোর’ প্রতিক্রিয়া জানাবে।এরই মধ্যে ইরান রোববার ও সোমবার কৌশলগত হরমুজ প্রণালিতে লাইভ-ফায়ার সামরিক মহড়ার পরিকল্পনা করেছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X