শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা

স্যাটেলাইটে ধরা পড়া স্থাপনার অবস্থা। ছবি : সংগৃহীত
স্যাটেলাইটে ধরা পড়া স্থাপনার অবস্থা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গোপন সামরিক স্থাপনার নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বিষয়টি নজরে এসেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় নতুন করে নির্মিত একটি ভবনের ওপর কংক্রিটের সুরক্ষা ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলের হামলার পর ওই স্থানে দ্রুত পুনর্গঠন ও সুরক্ষা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশটি এ পদক্ষেপ নিয়েছে।

তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর একটি। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, দুই দশকের বেশি আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ-সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে।

২০২৪ সালের অক্টোবরে ইসরায়েল পারচিনে হামলা চালায়। হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবিতে একটি আয়তাকার ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সময়ে পুনর্গঠনের প্রমাণ পাওয়া যায়। সাম্প্রতিক ছবিতে নতুন কাঠামোর কঙ্কাল এবং তার ওপর ধাতব ছাদ দেখা গেলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি তা আর দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি কংক্রিট দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে।

ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) জানিয়েছে, তারা পারচিনের ‘তালেগান-২’ নামে চিহ্নিত স্থাপনায় একটি ‘কংক্রিট সারকোফাগাস’ নির্মাণের অগ্রগতি লক্ষ্য করেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ডেভিড আলব্রাইট বলেন, নতুন স্থাপনাটি দ্রুত মাটির নিচে বাঙ্কারে রূপ নিচ্ছে, যা আকাশপথে হামলা থেকে সুরক্ষা বাড়াবে।

স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইস্পাহান পারমাণবিক স্থাপনায় দুটি টানেল প্রবেশপথ সম্পূর্ণভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইসফাহান ইরানের ৩টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি। এ স্থাপনায় গত বছরের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালায়।

এ ছাড়া নাতানজের কাছাকাছি পাহাড়ের নিচে অবস্থিত আরেকটি টানেল কমপ্লেক্সের দুটি প্রবেশপথ শক্তিশালী ও প্রতিরক্ষামূলকভাবে মজবুত করার কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে। গত বছর ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।

আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দুই পক্ষই সামরিক প্রস্তুতি জোরদার করছে। সোম ও মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে মহড়া চালায়। বুধবার তেহরান রাশিয়ার সঙ্গে ওমান সাগরে যৌথ নৌ-মহড়ার ঘোষণা দেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ একটি বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় একটি রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা বুদ্ধিমানের কাজ হবে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে লিখেছেন, ইরান চুক্তিতে না এলে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ঘাঁটি ব্যবহার করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১০

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১১

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১২

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৪

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৫

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৬

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৭

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৮

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৯

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

২০
X