বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অনেকে হতাহত

ইয়েমেনের মানচিত্র। ছবি: সংগৃহীত
ইয়েমেনের মানচিত্র। ছবি: সংগৃহীত

ইয়েমেনের এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করেছে বিদ্রোহীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে সম্পৃক্ত একদল বিক্ষোভকারী প্রাসাদে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে।

ঘটনার সময় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল-জিন্দানির নেতৃত্বে এই বৈঠক আল-মাশিক প্রাসাদে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সাবা জানায়, বৈঠকের সময় প্রাসাদের বাইরে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল।

এডেন গভর্নরেটের সিকিউরিটি কমিটি এক বিবৃতিতে জানায়, সশস্ত্র বিক্ষোভকারীরা নাশকতার উদ্দেশ্যে প্রাসাদ এলাকায় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী আইনসম্মত ভাবে ব্যবস্থা নেয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি বা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়।

তবে এসটিসি দাবি করেছে, গুলিতে অন্তত ২১ জন আহত হয়েছেন। তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও সরাসরি গুলি চালানোর অভিযোগ তুলে ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের বিরুদ্ধে ‘পদ্ধতিগত দমন-পীড়নের’ অভিযোগ এনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি ২০১৭ সালে গঠিত একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন। গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার পক্ষে আন্দোলন করে আসছে। চলতি বছরের জানুয়ারির শুরুতে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে তারা এডেনসহ দক্ষিণাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে।

শুক্রবার এসটিসি নবগঠিত ইয়েমেনি সরকারের বৈধতা প্রত্যাখ্যান করে জানায়, এডেনে সরকারের উপস্থিতি ‘জনসমর্থনহীন একটি বাস্তবিক কর্তৃত্ব’ মাত্র। তারা সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণাঞ্চলে সরকারের কোনো আনুষ্ঠানিক উপস্থিতি রাজনৈতিক বাধ্যবাধকতা হিসেবে গণ্য হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেন ধারাবাহিক সহিংসতা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X