কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ

আল-আকসা মসজিদে প্রবেশে ‍মুসল্লিদের ভিড়। ছবি: সংগৃহীত
আল-আকসা মসজিদে প্রবেশে ‍মুসল্লিদের ভিড়। ছবি: সংগৃহীত

রমজানের প্রথম জুমার নামাজকে ঘিরে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ফলে রামাল্লাহর কাছে কালান্দিয়া চেকপয়েন্টে শত শত মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় সময় পার করছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে বিশেষ অনুমতি সাপেক্ষে ওই দিন আল-আকসায় প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় খুবই কম। পূর্বে রমজানের জুমায় সেখানে প্রায় আড়াই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, কেবল ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি নারীরা প্রবেশের অনুমতি পাবেন। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সকাল পর্যন্ত কালান্দিয়া চেকপয়েন্ট পেরিয়ে জেরুজালেমে প্রবেশ করতে পেরেছেন মাত্র প্রায় দুই হাজার ফিলিস্তিনি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সংযোগস্থলগুলোতে উচ্চ সতর্কতায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

অল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ কালান্দিয়া চেকপয়েন্ট থেকে জানান, পশ্চিম তীরে প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। সেখানে মাত্র ১০ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া ‘সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো’। তিনি বলেন, এখনো শত শত মানুষ চেকপয়েন্টে আটকে আছেন এবং আল-আকসায় পৌঁছাতে পারছেন না।

তিনি জানান, আল-আকসা প্রাঙ্গণে যাওয়া ফিলিস্তিনিদের বহু প্রজন্মের ঐতিহ্যের অংশ। রমজানে সেখানে দিন কাটানো ও ইফতার করা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এ বছর অনেকেই জেরুজালেমে ইফতার করতে পারবেন না। এটিকে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মানুষের মধ্যে সম্পর্ক আরও বিচ্ছিন্ন করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আল-আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। এ অঞ্চলটিকে ঘিরে দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X