কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বিমানঘাঁটির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির একটি ফলের বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই সামরিক পাইলট ও দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। শহরটি ইস্পাহান প্রদেশে অবস্থিত। এ অঞ্চলে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ওপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। টেলিভিশনে প্রচারিত ফুটেজে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং উদ্ধার তৎপরতার দৃশ্য দেখা গেছে।

সেনাবাহিনীর এভিয়েশন ট্রেনিং সেন্টার এক বিবৃতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন হেলিকপ্টারের পাইলট কর্নেল হামেদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। বাজারে নিজ নিজ স্টলে কাজ করার সময় আরও দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। স্থানীয় বিচার বিভাগের প্রধান আসাদোল্লাহ জাফারি জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এর আগে গত সপ্তাহে হামাদান প্রদেশে ইরানের বিমান বাহিনীর এফ-৪ যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। প্রাথমিকভাবে ওই দুর্ঘটনাও কারিগরি ত্রুটির কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের পুরনো সামরিক ও বেসামরিক বিমান বহর আধুনিকায়নে বাধার মুখে রয়েছে। দেশটি রাশিয়া থেকে কিছু যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান কিনলেও উন্নত সু-৩৫ যুদ্ধবিমান এখনো সরবরাহ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X