কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানি হামলায় নিহত ১, আহত শতাধিক

ইসরায়েলে ইরানের হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ইরানের হামলা। ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ১ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন, তিনি একজন নারী এবং আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর নয়। খবর আল জাজিরার।

শনিবার ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা সম্ভব হলেও সবগুলোকে আটকানো সম্ভব হচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং সেসবের জেরেই ঘটেছে এসব নিহত ও আহতের ঘটনা।

যারা নিহত এবং আহত হয়েছেন তারা সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেমের বাসিন্দা।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে সেখান থেকে এখনও নিহত বা আহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X