কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:০৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। ছবি: সোশ্যাল মিডিয়া
ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। ছবি: সোশ্যাল মিডিয়া

ইরাকে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) ভোরে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির এক সাংবাদিক বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন বলে জানিয়েছেন। শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ইরবিলের ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে।

এদিকে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক উপস্থিতিতে ড্রোন হামলার দায় স্বীকার করে এটিকে নিজেদের ধর্মীয় কর্তব্য পালন বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইহুদি-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনে এবং ইরাকের সার্বভৌমত্ব রক্ষার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসের কারণে একটি দক্ষ ড্রোন অভিযান পরিচালনা করা হয়।

যদিও এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘোষণা ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের মাঝে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১২

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৩

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৪

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৫

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৬

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৭

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৮

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৯

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

২০
X