কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আইআরজিসির নতুন প্রধান নিয়োগ দিল ইরান

আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি। ছবি: সংগৃহীত
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি। ছবি: সংগৃহীত

বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে ইরান। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদিকে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (০১ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। শনিবার এক হামলায় আইআরজিসির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে আইআরজিসির সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন।

এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

মার্কিন ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও নিহত হয়েছেন। একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরদারিতে রেখেছিল। সম্প্রতি তারা জানতে পারে, শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে এবং সেখানে খামেনিও উপস্থিত থাকবেন।

এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় পরিবর্তন করে। প্রথমে রাতের হামলার পরিকল্পনা থাকলেও নতুন গোয়েন্দা তথ্য কাজে লাগাতে শনিবার সকালেই আঘাত হানা হয়।

ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান উড্ডয়ন করে এবং তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ওই কমপ্লেক্সে প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা ও জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে বলে জানা যায়।

সূত্রগুলোর দাবি, সিআইএর দেওয়া খুবই নির্ভুল তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। গত বছরের সংঘাতের পর ইরানের শীর্ষ নেতৃত্বের গতিবিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে আরও বিস্তারিত তথ্য ছিল, যা এবার কাজে লাগানো হয়।

হোয়াইট হাউস ও সিআইএ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X