কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এবার তেলবাহী ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যের একটি বন্দরে হামলা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের একটি বন্দরে হামলা। ছবি : সংগৃহীত

এবার একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। ওমান উপকূলের কাছে এ হামলা চালানো হয়েছে।

রোববার (০১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ স্কাইলাইট হামলার শিকার হয়েছে। ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে এ হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। এছাড়া ২০ সদস্যের পুরো ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুটি ড্রোন দুকম বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। সংস্থাটির নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

এরও আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে ইসরায়েলি বিমানবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X