কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে সময় বেঁধে দিল কাতার

কাতার ও ইরানের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
কাতার ও ইরানের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

ইরানের দূতাবাসের কর্মীদের দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের দেশ থেকে চলে যেতে বলা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, কাতার সরকার দোহায় অবস্থিত ইরানের দূতাবাসের কর্মীদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সাময়িকভাবে কাতারে থাকার পরিকল্পনা করেছিলেন। তবে কাতার সরকারের নির্দেশনার পর দেশটির বিভিন্ন হোটেল তাদের থাকতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা কখনোই আত্মসমর্পণ করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর দিকে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, আজই ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X