কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:৫৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরব, ইরাক ও বাহরাইনে ইরানের হামলা

ইরাকি জলসীমায় তেলের ট্যাঙ্কারে হামলা। ছবি: সংগৃহীত
ইরাকি জলসীমায় তেলের ট্যাঙ্কারে হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরব, ইরাক ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১৮টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে বেশ কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এই ড্রোনগুলোর উৎস বা এগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে দেশটি এখনো কিছু জানায়নি।

এর কিছুক্ষণ পরই ঘোষণা করা হয় যে, ‘এম্পটি কোয়ার্টার’ (রাব আল-খালি) মরুভূমির উত্তর প্রান্তে সায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাবমান আরও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরাকি জলসীমায় তেলের ট্যাঙ্কারে হামলার পেছনে বিস্ফোরকবাহী ইরানি নৌকা জড়িত ছিল।

এই হামলার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলের ট্যাঙ্কারে এই হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১০

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১১

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১২

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৫

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৮

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৯

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

২০
X