কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের অনুরোধে দুই শীর্ষ কর্মকর্তাকে ‘টার্গেট তালিকা’ থেকে সরাল ইসরায়েল

পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত
পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মোড় দেখা গেছে। পাকিস্তানের অনুরোধে ইসরায়েল সাময়িকভাবে ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে ‘টার্গেট তালিকা’ থেকে সরিয়েছে।

একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে হত্যার পরিকল্পনা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে ইসলামাবাদ। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পিছু হটতে বলে।

পাকিস্তানি সূত্রটি জানিয়েছে, ইসরায়েলের কাছে তাদের অবস্থান (কো-অর্ডিনেট) ছিল এবং তারা হামলা চালাতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, যদি তাদেরও হত্যা করা হয়, তাহলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরে দাঁড়াতে বলে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্ভাব্য শান্তি আলোচনার পথ খোলা রাখতে এই দুই ইরানি কর্মকর্তাকে কয়েক দিনের জন্য ‘হিট লিস্ট’ থেকে সরানো হয়েছে। তবে প্রতিবেদনে পাকিস্তানের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়নি।

বর্তমানে পাকিস্তান, মিশর এবং তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বেশিরভাগ দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবেও বিবেচিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইরান পর্যালোচনা করছে। পরিকল্পনায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরান জানিয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করলেও যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X