কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে তৃতীয় দফায় মিসাইল হামলা

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্রকে লক্ষ্য করে চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে এটি স্থাপনাটির ওপর তৃতীয় দফা হামলা। শুক্রবার (২৭ মার্চ) রাতে সংঘটিত এ হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। স্থাপনাটির আর্থিক বা প্রযুক্তিগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও তারা জানিয়েছে। খবর আল জাজিরার।

তবে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। তারা বলেছে, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও বিভিন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, এ ধরনের স্থাপনা সামরিক হামলা থেকে সুরক্ষিত থাকার কথা।

ইরান আরও সতর্ক করে বলেছে, এমন হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরমাণু স্থাপনার আশপাশে কোনো ধরনের সামরিক হামলা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটে এই হামলার ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X