কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কখন হামলা শুরু হবে, জানাল হুথি

ক্ষেপণাস্ত্র হামলা। ফাইল ছবি
ক্ষেপণাস্ত্র হামলা। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, নির্দিষ্ট তিনটি পরিস্থিতি তৈরি হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করবে।

ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইতোমধ্যে ‘ট্রিগারে আঙুল’ রেখে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।

তিনি জানান, তিনটি শর্ত পূরণ হলে হুথিরা সরাসরি হামলা শুরু করবে- প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলায় লোহিত সাগর ব্যবহার করা হয়। তৃতীয়ত, ইরান ও তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’-এর বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা আরও বাড়ে।

এছাড়া ইয়েমেনের ওপর অবরোধ আরও জোরদার করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে, পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে হুথিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেকে ইরান, লেবাননসহ আঞ্চলিক সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল।

তাদের দাবি, চলমান এই সামরিক আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি।

তারা ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে হামলা বন্ধের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানায়।

সব মিলিয়ে, ইরান ইস্যু ঘিরে আঞ্চলিক সংঘাতে নতুন করে জড়ানোর ইঙ্গিত দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হুথিদের এই অবস্থান।

সূত্র : আল জাজিরা

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X