কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১

লেবাননে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটি
লেবাননে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটি

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে ইন্দোনেশিয়ার এক শান্তিরক্ষী নিহত এবং অন্যজন আহত হন।

দেশটির পুলিশ জানায়, আমরা হামলার উৎস সম্পর্কে জানি না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছি।

তারা আরও জানায়, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত ও দুজন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১০

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১১

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১২

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৫

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৬

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৭

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৮

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৯

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

২০
X