কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলব’

ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার সদস্যরা। ছবি : সংগৃহীত
ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার সদস্যরা। ছবি : সংগৃহীত

ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে আমরা কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলব। খবর প্রেস টিভির।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনের শামিল হবে। সে ক্ষেত্রে আমরা একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। এখন থেকে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এমন হুঁশিয়ারি দিল গোষ্ঠীটি। একই সঙ্গে ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপরও তাদের আক্রমণ জোরদার করেছে তারা।

এছাড়া ইরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের পাল্টা হামলায় কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X