কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

নতুন মোসাদ প্রধান নিয়োগ দিলেন নেতানিয়াহু

নেতানিয়াহুর সঙ্গে নতুন মোসাদ প্রধান। ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর সঙ্গে নতুন মোসাদ প্রধান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে বিশ্বের অন্যতম আলোচিত এ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিলেন তিনি। রোববার (১২ এপ্রিল) এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করেছে।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী মোসাদ প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। তিনি আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য তার দায়িত্ব গ্রহণ করবেন।

গফম্যান বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হিসেবে ইসরায়েলে আসেন। ছোটবেলায় গফম্যান অধিকৃত পশ্চিম তীরের ‘এলি ইয়েশিভা’-তে পড়াশোনা করেছেন। এই ধর্মীয় স্কুলটি তার কট্টরপন্থী ইহুদিবাদী নীতির জন্য বেশ পরিচিত।

পড়াশোনা শেষে চোখের সমস্যার কারণে বিশেষ বাহিনীতে সুযোগ না পেয়ে ১৯৯৫ সালে গফম্যান ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দেন। শুরুতে যা ছিল হতাশার, পরে সেটিই তার নেশায় পরিণত হয়।

পরবর্তীতে গফম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের কমান্ডার; ৩৬তম ডিভিশনের অপারেশন অফিসার; এতজিয়ন ব্রিগেডের কমান্ডার; ৭ম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার; ২১০তম ডিভিশনের প্রধান; ন্যাশনাল গ্রাউন্ড ট্রেনিং সেন্টারের কমান্ডার এবং কোঅর্ডিনেটর অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ-এর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কর্মরত।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X