কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আশ্রয়শিবিরে ফিলিস্তিনিদের কামড়ে খাচ্ছে ইঁদুর

গাজার আশ্রয়শিবিরে নতুন আতঙ্কের নাম ইঁদুর। ছবি : সংগৃহীত
গাজার আশ্রয়শিবিরে নতুন আতঙ্কের নাম ইঁদুর। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরে ইসরায়েলের হামলার পাশাপাশি আরও একটি মারাত্মক সমস্যার দেখা দিয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয়শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে গাজার অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে ইঁদুরের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। দীর্ঘদিনের হামলায় প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় ১৫ লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়।

গাজার বাসিন্দা ইনশিরাহ হাজ্জাজ জানান, এক রাতে ঘুমানোর সময় একটি বড় ইঁদুর তার পায়ের আঙুল কেটে খেতে শুরু করে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তিনি তা প্রথমে বুঝতেই পারেননি। তিনি বলেন, আমি ভেবেছিলাম হয়ত পা কোথাও লেগেছে। কিন্তু কয়েকদিন পর আঙুল ফুলে যায়, নীল হয়ে যায়। পরে দেখি নতুন নতুন ক্ষত তৈরি হচ্ছে।

উত্তর-পশ্চিম গাজার আল-মাকৌসি এলাকার বাসিন্দা ইউসুফ আল-উস্তাজ নামের এক ব্যক্তি জানান, রাতে তার ২৮ দিনের ছেলে হঠাৎ চিৎকার শুরু করে। পরে তিনি দেখেন শিশুটির মুখ রক্তে ভেসে যাচ্ছে। তিনি বলেন, মোবাইলের আলো জ্বালিয়ে দেখি তার মুখে ইঁদুরের কামড়ের দাগ।

গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ জমে আছে, যা সরাতে বছর লেগে যেতে পারে। এতে জনস্বাস্থ্য পরিস্থিতি আরও ঝুঁকির মুখে পড়ছে।

গাজা সিটির পৌর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ের হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে, ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) সতর্ক করে বলেছে, দ্রুত কীটনাশক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কালবেলা/এএমএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X