সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

হিজবুল্লাহর রকেট হামলায় বিস্ফোরিত ইসরায়েলের কয়েকটি স্থাপনা। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর রকেট হামলায় বিস্ফোরিত ইসরায়েলের কয়েকটি স্থাপনা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার জবাবে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা আজ বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালায়।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ সীমান্তে হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৬ হাজার ৭৬২ জন।

লেবাননে এসব হামলার জবাবেই মূলত হিজবুল্লাহ দফায় দফায় ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির অন্তর্ভূক্ত ছিল লেবানন। তবে লেবাননকে এই চুক্তির অংশ মনে করে না ইসরায়েল। তাদের মতে ইরান যুদ্ধবিরতির অংশ হলেও লেবানন বা হিজবুল্লাহ এই চুক্তির অন্তর্ভূক্ত নয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X