কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ‘হলোকাস্ট জাদুঘরের’ সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি হ্যাকিং গ্রুপ দাবি করেছে, তারা ইসরায়েলি শাসনের তথাকথিত ‘হলোকাস্ট জাদুঘরের’ সিস্টেমে অনুপ্রবেশ করে সব দর্শনার্থীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ভুয়া পরিচয়ে সেখানে যাতায়াত করা মোসাদের আন্ডারকভার এজেন্টদের তথ্যও রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ‘হানদালা’ নামের প্রো-রেজিস্ট্যান্স হ্যাকটিভিস্ট গ্রুপ জানায়, তাদের কাছে এখন জাদুঘরে আসা সব দর্শনার্থী, আর্থিক দাতা, গোপন প্রতিনিধিদল এমনকি মোসাদের সদস্যদের ব্যক্তিগত তথ্য রয়েছে।

তারা লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে অধিকৃত আল-কুদস (জেরুজালেম) শহরে অবস্থিত ইয়াদ ভাশেম জাদুঘর, যাকে তেল আবিব অধিকৃত অঞ্চলের সবচেয়ে বড় ‘হলোকাস্ট স্মারক প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করে।

গ্রুপটির দাবি, এই অভিযান আবারও ইসরায়েলি শাসনের দুর্বল সাইবার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

হানদালার দাবি অনুযায়ী, তারা এর আগেও ইসরায়েলের উচ্চপর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের গোপন তথ্য ফাঁস করেছে এবং তথাকথিত মানসিক ও তথ্যযুদ্ধে ভূমিকা রেখেছে।

সর্বশেষ গত ৯ এপ্রিল গ্রুপটি জানায়, তারা ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হারজি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করে হাজার হাজার গোপন ছবি, ভিডিও ও নথি সংগ্রহ করেছে।

প্রকাশিত প্রাথমিক উপকরণগুলোর মধ্যে ছিল হালেভির ব্যক্তিগত অফিসের ছবি ও জর্ডানে তার একটি গোপন সফরের ভিডিও।

এর আগে ২০ মার্চ, হানদালা দাবি করে, তারা মোসাদের একজন শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে ১ লাখেরও বেশি গোপন নথি ফাঁস করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, তারা দেবোরা ওপেনহাইমারের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছে। তিনি মোসাদের বৈদেশিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের সাবেক উপপ্রধান এবং বর্তমানে আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে রয়েছেন।

গ্রুপটি ওপেনহাইমারকে ইসরায়েলি প্রচারযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেছে, ‘বহু বছর ধরে তিনি বিশ্বজুড়ে জায়নবাদী মতাদর্শ প্রচার ও বিস্তারে ভূমিকা রেখেছেন।’

সূত্র : প্রেস টিভি

কালবেলা/এসএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X