কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে’

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে বাধ্য করা হয়। শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে বা লেবাননের অন্যান্য ফ্রন্টগুলোতে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই।

এসময় ইরানের মর্যাদা এবং গর্ব অক্ষুণ্ন রেখে নিবেদিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না, একইসঙ্গে এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান তার ভূখণ্ডের অখণ্ডতা মর্যাদার সঙ্গে এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রক্ষা করে শান্তি চায়।

তিনি আরও বলেন, ইরান তার নীতিমালা এবং অবস্থানের ওপর দৃঢ় থাকবে, বিষয়টি অন্য পক্ষকে বুঝতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে এই বৃহত্তর অঞ্চলকে বিশৃঙ্খলা এবং যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X