কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে বিধ্বস্ত ইরানের সব খাত, চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ

যুদ্ধবিধ্বস্ত ইরানের একটি বাজার। ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত ইরানের একটি বাজার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে চাকরি হারাচ্ছেন লাখ লাখ ইরানি নাগরিক। ইরানের শ্রম ও সামাজিক নিরাপত্তা প্রতিমন্ত্রী গোলাম হোসেইন মোহাম্মাদি জানিয়েছেন, যুদ্ধের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইরানে বিমান হামলায় অসংখ্য কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় অল্প সময়ে চাকরি হারিয়েছেন অনেকেই। উৎপাদন খাত, খুচরা খাত, আমদানি-রপ্তানি ও ডিজিটাল খাতেও এর প্রভাব পড়েছে। এছাড়া যুদ্ধের কারণে মানুষের আয় কমে যাওয়ায় পর্যটন ও রেস্তোরাঁর মতো খাতে ধস নেমেছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তও ডিজিটাল খাতকে বড় ক্ষতির মুখে ফেলেছে। জানুয়ারিতে দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছিলেন, প্রতিদিন ইন্টারনেট বন্ধ থাকলে অন্তত ৫০ ট্রিলিয়ন রিয়াল ক্ষতি হয়। সে হিসেবে ৫২ দিনের ইন্টারনেট বন্ধে ইরানের প্রায় ১৮০ কোটি ডলার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী কর্মীরা। যুদ্ধের আগেই কর্মক্ষম নারীদের মাত্র নয় জনের একজন কাজ করতেন। পাশাপাশি বিপুলসংখ্যক নারী ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা চালাতেন, যা এ যুদ্ধের ফলে প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হতে বসেছে।

বর্তমান প্রেক্ষাপটে সংবাদের ব্যাপক চাহিদা থাকার পরও সংবাদমাধ্যমেও ছাঁটাই হয়েছে। ইরান লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) গত সপ্তাহে তাদের সব সাংবাদিককে ছাঁটাই করে ফ্রিল্যান্স হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে।

মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের আসালুয়েহ ও মাহশাহরের বড় দুটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোবারাকেহ স্টিল ও খুজেস্তান স্টিল কারখানা। এতে সরাসরি হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন, আর সংশ্লিষ্ট খাতে আরও লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকায় কাঁচামাল আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। ফলে অনেক কারখানা উৎপাদন বন্ধ করে শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে।

ইরান সরকার ইতোমধ্যেই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ সহায়তা ঘোষণা করেছে। সেখানে প্রত্যেক কর্মীর জন্য ৪৪০ মিলিয়ন রিয়াল ঋণ বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে। তবে এ ঋণ ছয় মাসের মধ্যে ১৮ থেকে ৩৫ শতাংশ সুদে পরিশোধ করতে হবে, যা নিয়ে সমালোচনা রয়েছে।

এদিকে ২০২৬ সালের মার্চে দেশটির মূল্যস্ফীতি ৫০ শতাংশ ছাড়িয়েছে। আগামী মাসগুলোতে এ হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোর থাকলে ইরানের কোটি কোটি মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X