রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের দেশে ফিরতে চাপের অভিযোগ

অভিবাসীদের নির্বাসনে পাঠানো বিমান। ছবি: সংগৃহীত
অভিবাসীদের নির্বাসনে পাঠানো বিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের দেশে ফিরতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। কঙ্গোতে নির্বাসনে পাঠানো দক্ষিণ আমেরিকার অভিবাসীরা এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত দক্ষিণ আমেরিকার ১৫ অভিবাসী ও আশ্রয়প্রার্থী জানিয়েছেন, কঙ্গোতে পৌঁছানোর পর তাদের সামনে নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কার্যত আর কোনো গ্রহণযোগ্য বিকল্প রাখা হয়নি। অঞ্চলটিতে বর্তমানে তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা রয়েছে।

কলাম্বিয়া, পেরু এবং ইকুয়েডরের নারীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত সপ্তাহে কঙ্গোতে পাঠানোর পর থেকে তাদের এমন অবস্থায় ফেলা হয়েছে যেখানে ঝুঁকি থাকা সত্ত্বেও নিজ দেশে ফিরে যেতে রাজি হতে বাধ্য করা হচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে কলম্বিয়ান নারী রয়টার্সকে বলেন, আমরা অনুভব করছি যে, যে কোনো ঝুঁকি থাকুক না কেন, আমাদের দেশে ফিরে যেতে সম্মতি দিতে চাপ দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দলটিকে কঙ্গোতে পাঠানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে করা এক বিতর্কিত তৃতীয়-দেশ চুক্তির অংশ। কঙ্গোতে পাঠানো এই ১৫ জনের মধ্যে কয়েকজন জানান, তারা নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন। এটি একটি বৈধ প্রক্রিয়া।

২৯ বছর বয়সী ওই নারী জানান, তিনি কলম্বিয়া ছেড়েছেন কারণ তাকে একটি সশস্ত্র গোষ্ঠী অপহরণ ও নির্যাতন করেছিল। এমনকি তিনি তার সাবেক স্বামীর কাছ থেকেও নির্যাতনের শিকার হয়েছেন। তাকে নিজ দেশে পাঠানো হলে নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি— ২০২৫ সালের মে মাসে এক মার্কিন অভিবাসন বিচারক রায় দেন।

অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, তৃতীয়-দেশে নির্বাসনের এই পদ্ধতি মূলত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ভয় দেখিয়ে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করার একটি কৌশল। এই ধরনের বহিষ্কারের ক্ষেত্রে মানুষকে এমন দেশে পাঠানো হয়, যার সঙ্গে তাদের কোনো পরিচয় বা সংযোগ নেই। এসব দেশের অনেকগুলোতেই মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক, কিংবা সেগুলো সংঘাতপূর্ণ অঞ্চল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X