শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : ১০ মে ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ জেনারেলের বৈঠক, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

মেজর জেনারেল আলি আবদুল্লাহি ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
মেজর জেনারেল আলি আবদুল্লাহি ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব আশ্বস্ত করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

রোববার (১০ মে) ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন এবং দেশটির সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

বৈঠকে আবদুল্লাহি বলেন, ইরানের সব যোদ্ধা মনোবল, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, যাতে যুক্তরাষ্ট্র-ইরায়েলের যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করা যায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো কৌশলগত ভুল, আগ্রাসন বা হামলা চালায়, তাহলে ইরানি বাহিনী দ্রুত ও শক্তিশালী জবাব দেবে।

একইসঙ্গে তিনি সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেন, তার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে সশস্ত্র বাহিনী ইসলামি বিপ্লবের আদর্শ, প্রিয় মাতৃভূমি ইরান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং সাহসী ইরানি জনগণকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে।

বৈঠকে আয়াতুল্লাহ খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চল্লিশ দিনের যুদ্ধের পর শত্রু মোকাবিলায় আরও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।

উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর পর থেকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও প্রকাশ করা হয়নি।

সূত্র : প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X