কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে সহযোগিতার অভিযোগে বাহরাইনে নারীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের প্রতি সমর্থন দমনে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন। দেশটির আদালত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সহযোগিতার অভিযোগে নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

বাহরাইনের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে এক নারীকে শত্রুতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এ ছাড়া আরও দুইজনকে একই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার দিনার জরিমানা করা হয়েছে। তাদের একজন ইতোমধ্যে ইরানে পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানকে সহায়তা করা, নিষিদ্ধ এলাকায় ভিডিও ধারণ এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব ঠেকাতে বাহরাইন দীর্ঘদিন ধরেই কঠোর নিরাপত্তা নীতি অনুসরণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১০

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১২

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৩

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৫

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৬

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৭

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৮

নিয়োগ দেবে ভিভো

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

২০
X