কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৮

লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুত থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাওয়া একটি প্রধান মহাসড়কে ইসরায়েলের চালানো ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে তিনটি পৃথক হামলা চালানো হয়। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িগুলো সম্পূর্ণ বিধ্বস্ত এবং আগুনে পুড়ে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে।

দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে আল জাজিরার প্রতিনিধি যেইনা খুদর বলেন, সংঘাত থামার বদলে আরও ভয়াবহ হয়ে উঠছে।

তার ভাষায়, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, যারা এসব এলাকায় বসবাস করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আলোচনার বিরোধিতা করছে।

গোষ্ঠীটি উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বুধবার সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ছয়টি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয়। মেইস আল-জাবাল, ইয়ানুহ, বুর্জ শেমালি, হুলা, ডেবল ও আব্বাসিয়্যাহ গ্রামের মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানায়, এসব এলাকায় তারা “কঠোর সামরিক অভিযান” চালাবে। যারা সেখানে অবস্থান করবে, তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাসিন্দাদের কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির সময়েও অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ও আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে লেবাননে ১০৮ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন। এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকেন্দ্রের ওপর ১৪০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

সূত্র : আল জাজিরার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X