বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা, বেজে উঠল সাইরেন

রকেটের সতর্কবার্তায় সাইরেন বেজে উঠলে লোকজন আশ্রয় নিচ্ছেন। পুরনো ছবি
রকেটের সতর্কবার্তায় সাইরেন বেজে উঠলে লোকজন আশ্রয় নিচ্ছেন। পুরনো ছবি

ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এসময় লেবানন থেকে ছোড়া আরও তিনটি প্রজেক্টাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (১ জুন) উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠার পর এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টাইল আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মেতুলা অঞ্চলে দুটি সন্দেহজনক আকাশযান শনাক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়।

সোমবার শুধু উত্তর ইসরায়েলেই অন্তত ছয়বার সতর্কতা সাইরেন বেজেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির অপারেশন রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এর একদিন আগে ইসরায়েল দাবি করে, তারা বিউফোর্ট দুর্গ দখল করেছে এবং সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননের লিতানি নদী অঞ্চল ঘিরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।

উল্লেখ্য, ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত বিউফোর্ট দুর্গ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণ লেবাননে অবস্থানকালে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত ইসরায়েল।

সূত্র : আল জাজিরা ও দ্য গার্ডিয়ান

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X