কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সেটি লঙ্ঘিত হওয়ায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত আলোচনা ও খসড়া বিনিময় প্রক্রিয়া স্থগিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এসব বিষয়ে ইরান ও প্রতিরোধ অক্ষের অবস্থান পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না বলেও জানানো হয়েছে।

তাসনিমের দাবি, তেহরান ও তার আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো এখন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের বিষয়টি বিবেচনায় রেখেছে। একই সঙ্গে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়টিও তাদের আলোচ্যসূচিতে রয়েছে। এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনী ওই এলাকায় জাহাজে হামলা চালিয়েছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন। অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সিএনএনকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছিল।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X