কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত সশস্ত্র লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, নিজ দেশের ওপর কোনো ইসরায়েলি দখলদারিত্ব চলবে না। ইসরায়েলি বাহিনীর ওপর আমাদের হামলা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ইয়াহমার আল-শাকিফ শহরের পাশে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া রাশাফ শহরে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করে গোষ্ঠীটি।

এদিকে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, যুদ্ধবিরতি মানে লেবাননের ভূখণ্ডে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার।

তিনি বলেন, যতদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, হিজবুল্লাহ এই দখলদারিত্বের প্রতিরোধ করে যাবে।

এর আগে দক্ষিণ লেবাননে সফররত ইসরায়েলের নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি গাড়িটিতে আঘাত হানে। তবে হামলার কয়েক মুহূর্ত আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X