

ইরানের তেল বহনের অভিযোগে ওমান উপসাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এম/টি জালভির’ নামের জাহাজটি বারবার নির্দেশনা না মানায় এর ইঞ্জিন অংশে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি অচল হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরানের ওপর চলমান অবরোধ ভেঙে তেল পরিবহন করছিল।
এদিকে ভারত জানিয়েছে, একই ধরনের একটি ঘটনায় তাদের তিন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে নয়াদিল্লি।
ভারত আরও জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালিতে তাদের ১৩টি জাহাজ আটকে আছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।
ঘটনার পর হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় নতুন করে উত্তেজনা বেড়েছে।