কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

সৌদিতে যেভাবে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা। ছবি : সংগৃহীত
সৌদিতে যেভাবে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মন্ত্রিসভা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এর ফলে দেশটির সম্পত্তি খাত বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরও উন্মুক্ত করা হয়েছে।

বুধবার (২৪ জুন) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এ বিধিমালা জারি করা হয়। ওই আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের সম্পত্তির মালিক হতে পারবে। এছাড়া সৌদি আরবে বৈধভাবে পরিচালনার অনুমতিপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রয়োজনীয় অফিস, কারখানা ও গুদামসহ বিভিন্ন স্থাপনার মালিকানাও পেতে পারবে।

সৌদি মন্ত্রিপরিষদ সভায় বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত এ নির্বাহী বিধিমালা অনুমোদন করা হয়। একই সঙ্গে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, তাও নির্ধারণ করা হয়েছে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতে প্রবৃদ্ধি বাড়ানো।

বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়াবে। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক রূপান্তরের যে পরিকল্পনা সৌদি আরব গ্রহণ করেছে, এই পদক্ষেপ সে প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১০

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১১

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৪

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৫

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৬

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৭

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৯

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

২০
X