কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগামী সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে অবস্থান করবেন।

তবে সফরের সম্ভাব্য সময়সূচি বা সেখানে নেতানিয়াহুর বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, তার যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট কোনো তারিখ তখনো ঠিক হয়নি।

এদিকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার ফোনালাপে এ বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, ওরা সেখানে আপনাদের চায় না। সেনা সরিয়ে নেওয়া উচিত। একই বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমঝোতা স্মারক কার্যকর থাকা সত্ত্বেও দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরুপে ফিরল টাইগাররা, সিরিজে এল সমতা

চট্টগ্রামে বন্যাদুর্গত খামারিদের মধ্যে ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ

ইরাকের এরবিলে ইরানের ছোড়া আট ড্রোন ধ্বংসের দাবি

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, অঝোরে কাঁদছেন চাষি রনি

এনএসইউতে বিশ্বকাপ কুইজ: স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীর মিলনমেলা

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর বানানো হয়নি: আমির খান

এবার রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও পদোন্নতি পেলেন আবু তৈয়ব

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়ে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

১০

সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে তথ্যপ্রযুক্তিমন্ত্রী 

১১

তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন

১২

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ-অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: সদরঘাটে কিরণের নেতৃত্বে সবুজ অভিযাত্রা

১৪

মহাবিপদের মুখে আর্জেন্টিনা, ফাইনাল ম্যাচে ৬ খেলোয়াড়কে নিষিদ্ধের দাবি!

১৫

নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটছে সত্তরোর্ধ্ব জবিরণ বেওয়ার

১৬

মাদকসেবীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৭

আবু সাঈদসহ সব শহীদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

১৮

জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম

১৯

রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে বারবার ফিরবে জুলাই: মঞ্জু 

২০
X