কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। ছবি: সংগৃহীত
ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। ছবি: সংগৃহীত

ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে পুরো অঞ্চলের অবশিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, অপরাধী আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নীতি অব্যাহত রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের অবিচ্ছেদ্য লাল রেখা। একটি বহিরাগত শক্তিকে সেখানে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না।

জুলফিকারি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলার যে হুমকি দিয়েছেন, সেটি বাস্তবায়িত হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে।

তিনি দাবি করেন, ইরানের সংযমের কারণে এই অঞ্চলে যে অবকাঠামো এখনো টিকে আছে, সেগুলো ইরানের সশস্ত্র বাহিনীর ইস্পাত কঠিন আঘাতে এমনভাবে ধ্বংস হবে যে, সেগুলোর অস্তিত্ব ছিল বলেও মনে হবে না।

ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, প্রতিপক্ষের জানা উচিত সংকটময় মুহূর্তে ইরান পিছু হটবে না। ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাত কখনো সমপর্যায়ের হবে না; বরং তা হবে আরও শক্তিশালী, আরও বিস্তৃত এবং আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিধ্বংসী।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X