কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান অগ্রাধিকার প্রতিরক্ষা, আলোচনা নয়। খবর মেহের নিউজ এজেন্সির।

তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাঘায়ি বলেন, এ মুহূর্তে আমাদের আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। আমরা এখন দেশের প্রতিরক্ষা জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছি।

যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সাম্প্রতিক সামরিক চাপ ও হামলার ফলে ইরান আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে সেই ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের এই কূটনীতিক।

বাঘায়ি বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মানতে ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না। চুক্তি কার্যকরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, একটি সমঝোতা স্মারক পারস্পরিক অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি এক পক্ষ সেই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে অন্য পক্ষও নিজেদের দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকতে পারে। আমরা এখন সেই নীতিই অনুসরণ করছি।

বাঘায়ির মতে, চুক্তির প্রথম ধারা থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও দাবির বিরুদ্ধে দেশের ভেতরে ব্যাপক ঐকমত্য রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের চাপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেবে। তারা যদি হামলা চালায়, তাহলে পাল্টা আঘাতও পাবে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১০

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১১

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১২

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৩

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৪

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৫

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৬

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

২০
X