কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

গাজার উদ্দেশে বেরিয়ে পড়ল তুর্কি বিমান 

মিশরের রাজধানী কায়রোতে তুরস্কের ত্রাণবাহী বিমান। ছবি: সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোতে তুরস্কের ত্রাণবাহী বিমান। ছবি: সংগৃহীত

চারদিকের চাপে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে ইসরায়েল। একই সঙ্গে দুটি দেশকে মোকাবিলা করতে হচ্ছে তাদের। একদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, অন্যদিকে গাজার স্বাধীনতাকামী সংগঠন। তাদের মুহুর্মুহু রকেট হামলায় স্বস্তি পাচ্ছে না তেল আবিব। শনিবারও সরাসরি ইসরায়েলের রাজধানীতে রকেটের বৃষ্টি ঝরিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। অন্যদিকে, লেবানন সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় মারা পড়ছে দেশটির সেনারা।

গাজায় ইসরায়েল যে বোমা হামলা চালাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। পশ্চিমাদের ইসরায়েলপ্রীতির বিপরীতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে মুসলিম ও আরব দেশগুলো। এ তালিকায় প্রথম সাড়িতে রয়েছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক। সংঘাতের শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে দেশটি। এবার বক্তব্য বা বিবৃতিতে নয়, সরাসরি গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াল রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে একটি তুর্কি বিমান গাজার উদ্দেশে রওনা হয়েছে। বিমানটিতে ২০ জন চিকিৎসককেও পাঠিয়েছেন এরদোয়ান। তারা গাজাবাসীর চিকিৎসায় নিজেদের নিয়োজিত করবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজার হাসপাতালেও হামলা চালানোর জোরালো অভিযোগ উঠছে। সম্প্রতি উপত্যকাটির আল আহলি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালায় তেল আবিব। এতে চিকিৎসা নিতে আসা পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারান। ওই ঘটনায় আহত হন কয়েক হাজার মানুষ।

ইসরায়েলের অব্যাহত হামলায়, অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায়, সেখানে চিকিৎসক ও চিকিৎসাসামগ্রী পাঠালেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটিকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন এরদোয়ান। পাশাপাশি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।

তবে, তবে এত কিছুর পরও যুদ্ধ বন্ধ না হওয়ায় গাজায় সামরিক হস্তক্ষেপ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রভাবশালী এক তুর্কি নেতা। জানা গেছে তার নাম ডেভলেত বাহচেলি।

তুর্কি ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা বাহচেলি বলেন, গাজা পরিস্থিতি সামাল দিতে তুরস্কের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। গাজার সুরক্ষা ও প্রতিরক্ষা নিশ্চিত করা আঙ্কারার উত্তরাধিকার সূত্রের দায়িত্ব। ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় দায়িত্বের কারণেও গাজার সুরক্ষায় তুরস্কের হস্তক্ষেপ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X