কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
বললেন মুক্তি পাওয়া ইসরায়েলি

ওরা আমাদের যত্ন নিয়েছে, চিকিৎসা দিয়েছে

বন্দি দশা থেকে মুক্তি পাওয়া ৮৫ বছর বয়সী ইয়াশেভ লিফশিৎজ। ছবি : সংগৃহীত
বন্দি দশা থেকে মুক্তি পাওয়া ৮৫ বছর বয়সী ইয়াশেভ লিফশিৎজ। ছবি : সংগৃহীত

বন্দিদের সঙ্গে ভালো ব্যবহার করেছে হামাস। তারা খুবই আন্তরিক ছিল। বন্দিদের খাবার দিয়েছে, ওষুধ দিয়েছে ও যত্ন নিয়েছে। থাকার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। মুক্তি পেয়ে কথাগুলো জানিয়েছেন ৮৫ বছর বয়সী ইয়াশেভ লিফশিৎজ।

ইয়াশেভ লিফশিৎজ দ্বিতীয় ধাপে হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন। হামাস দুই ধাপে বন্দি দুই শতাধিক ইসরায়েলির মধ্যে ৪ জনকে মুক্তি দিয়েছে। জিন্মি দশা থেকে মুক্তির পর তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এদিকে রাফা ক্রসিং দিয়ে গাজায় আরও ত্রাণবাহী ট্রাক ঢুকতে অনুমতি দিয়েছে ইসরায়েল। সঙ্গে সঙ্গে গাজার দক্ষিণ ভাগে বিমান হামলা জোরদার করেছে তারা।

গাজা থেকে বিবিসির সংবাদদাতা রুশদি আবু আলুফ জানান, এখানে দফায় দফায় বিমান হামলা চালানো হচ্ছে। শেষ যে হামলাটি হলো সেটি একটি হাসপাতালের কাছে। ইসরায়েল ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য দক্ষিণে আসতে আহ্বান জানিয়েছিল। কিন্তু এখন তারা সেখানেই বিমান হামলা চালাচ্ছে।

গাজার উত্তরাংশে ইসরায়েল হামলা চালাবে এমন ঘোষণার পর যারা নিরাপদে থাকার আশায় দক্ষিণে এসেছিল তারা আবার উত্তরে পালাচ্ছে।

উদ্বাস্তু ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার নাটালি বুকলি বলেন, গাজার কোথাও আসলে নিরাপদ না। আমরা দেখতে পাচ্ছি যে, যারা দক্ষিণে এসেছিলেন তারা আবার উত্তরে ফিরে যাচ্ছেন। কারণ, তাদের কোথাও যাওয়ার নেই। আশ্রয়কেন্দ্রগুলোতেও ঠাঁই হচ্ছে না।

সোমবার রাতে গাজার চারশ জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি নাগরিক। গাজার বাসিন্দা ডিমা আল্লামদানি বলেন, পরিবারের সবাইকে নিয়ে যখন খান ইউনিসে আসি তখন আমরা ১৭ জন ছিলাম। ইহুদিরা আমাদের সঙ্গে প্রতারণা করে আক্রমণ করেছে। ১৩ জন সদস্য মারা গেছে। এখন আমরা আছি ৪ জন। আমি জানি না কীভাবে আমরা গাজা শহরে ফিরে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X