কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ৪০ হাজার ইউনিট বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : আনাদোলু
অবরুদ্ধ গাজায় ৪০ হাজার ইউনিট বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : আনাদোলু

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ৩৫তম দিনে গড়িয়েছে। এই ৩৫ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল। এসব বোমার আঘাতে গাজায় সাড়ে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু। শুক্রবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে হামাস শাসিত গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ৪০ হাজার ইউনিট বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আবাসন ও অবকাঠামো খাতে আনুমানিক প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার করে। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ৩২ হাজার টন বোমা ফেলা হয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ঘরছাড়া হয়েছেন ১৫ লাখ ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X