সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী মুসলিমদের সুইডিশ পণ্য বর্জনের ডাক

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় এ ক্যাম্পেইনটি শুরু করেছে। ছবি : ইর্না।
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় এ ক্যাম্পেইনটি শুরু করেছে। ছবি : ইর্না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাপী মুসলিমরা একত্র হয়ে সুইডিশ পণ্য বয়কটের ডাক দিয়েছেন। সম্প্রতি সুইডেনের আদালতের অনুমতিক্রমে পুলিশি পাহাড়ায় কোরআন পোড়ানোর ঘটনায় এই বয়কটের ডাক দেওয়া হলো।

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় এ ক্যাম্পেইনটি শুরু করেছে। এই ক্যাম্পেইন অনুযায়ী, সম্প্রতি পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে সুইডিশ পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।

ইজিপ্ট টুডে প্রকাশিত সংবাদ অনুযায়ী, পবিত্র কোরআনের পক্ষে অবস্থান নিয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয় বিশ্ব ফতোয়া সেন্টারের মাধ্যমে সুইডিশ পণ্য বয়কটের ফতোয়া জারির আহ্বান জানিয়েছে। এ ছাড়াও মুসলিম ও আরব দেশগুলোর প্রতি এমন কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে এসব বলা হয়।

এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন জানায়, পবিত্র কোরআন পোড়ানো বা অন্য যে কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানো খুবই আক্রমণাত্মক কাজ এবং এটা সরাসরি উসকানি।

এদিকে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মীয়গ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত।

দেশটির সুপার মার্কেট সমিতি সুইডিশ পণ্য বয়কট করছে বলে চলছে কানাঘুষা। ইতিমধ্যে ২৫৯টি সুইডিশ পণ্য কুয়েতের বাজার থেকে সরিয়ে নেওয়ার একটি খবর চাউর হয়েছে। তবে বিষয়টি আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এখনো নিশ্চিত করেনি। কোথাও কোথাও সুইডিশ পণ্যগুলো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে বলেও শোনা যাচ্ছে।

শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থির মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য, কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত অতিরিক্ত এ দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X