কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের লক্ষ্য করে মার্কিন জোটের হামলা, নিহত ১১

লোহিত সাগরে নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
লোহিত সাগরে নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে হামলা চালিয়েছে মার্কিন-ব্রিটিশ জোট। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার (১২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের সরকারের এক মুখপাত্র বলেন, মার্কিন-ব্রিটিশ জোট ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বন্দর নগরী ও ছোট শহরে সোমবার হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অন্তত ১৭টি বিমান হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির প্রধান বন্দর নগরী হোদেইদাহ ও রাস ইসা বন্দরেও হামলা চালানো হয়।

এর আগে গত ৬ মার্চ ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। গত নভেম্বর থেকে জাহাজে হামলা শুরুর পর এটি ছিল প্রথম ছিল প্রথম প্রাণহানির ঘটনা। এ ঘটনার কয়েক দিন পরই মার্কিন জোটের হামলায় এ প্রাণহানি ঘটেছে।

এর আগে গত ২ মার্চ আলজাজিরা জানায়, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ব্রিটিশ কার্গো জাহাজ লোহিত সাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি রুবিমার। এটি উত্তর আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী যুক্তরাজ্যের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ। গত ১৮ ফেব্রুয়ারি সার নিয়ে বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দেওয়ার সময় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল জাহাজটি। হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্রু সদস্যরা জাহাজটি রেখে নিরাপদে সরে যান।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এরপর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের নাম যুক্ত করে ইরানপন্থি এ গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X