কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, ডজনের বেশি আহত

ইসরায়েলে ড্রোন হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ড্রোন হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির একটি পর্যটন নগরীতে এ হামলা চালানো হয়। এতে ডজনের বেশি লোক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটিতে এ হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন বুধবার সন্ধ্যায় ইসরায়েলের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর ইলাতে বিস্ফোরিত হলে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হন।

ঘটনার পর ইসরায়েলি মেডিকেল টিম জানায়, আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় রয়েছে। এ ছাড়া ৩০ বছর বয়সী আরেকজন মাঝারি আঘাতে ভুগছেন। এ হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই শারপনেলের আঘাতে জখম হন।

ইসরায়েলি বিমানবাহিনী দ্রুত দুইটি হেলিকপ্টার পাঠিয়ে গুরুতর আহতদের বিয়ারশেভার সোরোকা মেডিকেল সেন্টারে স্থানান্তর করে। বাকিরা ইলাতের সাধারণ হাসপাতাল এবং ইয়োসেফতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ড্রোন একটি হোটেলের কাছে শপিং এলাকায় বিস্ফোরিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনটি শনাক্ত করা গেলেও এটি ভূপাতিত করতে দুটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা ব্যর্থ হয়। সম্ভবত ড্রোনটি খুব নিচু দিয়ে উড়ে আসায় বাধা দেওয়া যায়নি।

ইসরায়েলি বিমানবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক তদন্তে দেরিতে শনাক্ত করার কারণে সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায়নি বলে জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ লিখেছেন, হুতিরা ইরান, লেবানন এবং গাজা থেকে শিক্ষা না নিয়ে ভুল পথে হাঁটছে। এবার কঠিন শিক্ষা পাবে। ইসরায়েলকে যারা ক্ষতি করবে, তাদের সাতগুণ মূল্য দিতে হবে।

ইরান সমর্থিত হুতি গোষ্ঠী পরে এই হামলার দায় স্বীকার করে জানায়, তারা ইলাতে দুটি আলাদা লক্ষ্যে ড্রোন ছুড়েছিল, যদিও দ্বিতীয়টি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়।

কয়েকদিন ধরেই হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইলাত। এর আগে একটি ড্রোন একটি হোটেলের সামনে বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতি হয়, তবে কেউ আহত হয়নি। চলতি মাসের শুরুতে একটি ড্রোন রামন বিমানবন্দরেও আঘাত হানে।

বুধবার রাতেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হলেও তা সীমান্তের বাইরেই ভূপাতিত হয় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামাসবিরোধী অভিযানের পর থেকে হুতিরা প্রায় ৯০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪১টির বেশি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X