কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বিরল তুষারপাত, ঢেকে গেছে মরুভূমি

তুষারে ঢাকা পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত
তুষারে ঢাকা পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত

বিরল তুষারপাতের সাক্ষী হলো মরুময় সৌদি আরব। উত্তপ্ত মরুর বুকে নেমে আসে শুভ্র তুষার। দেশটির রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলের আফিফ মরুভূমিতে হঠাৎ করে তুষারপাত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে শুধু বরফই পড়েনি এদিন শিলাবৃষ্টিও পড়েছে।

আবহাওয়ার এমন অস্বাভাবিক দৃশ্যে অবশ্য খুব একটা বিপাকে পড়তে হয়নি সৌদিবাসীদের। উল্টো সবাইকে মুগ্ধ করেছে। বিরল এই তুষারপাত উপভোগ করতে অনেকে রাতেই বেরিয়ে পড়েন বাসা থেকে। রীতিমতো উৎসবে মাতেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তুষারে ঢাকা মরুভূমির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ধূসর মরুভূমি ছেয়ে গেছে শুভ্র তুষারে।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, রোববার থেকে সৌদিতে আবহাওয়ার পরিবর্তন আসবে। এদিন থেকে বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড় দেখা যেতে পারে। বিশেষ করে সৌদির পশ্চিম এবং মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের একটি অংশে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বলা হচ্ছে, সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম এবং রিয়াদের উত্তরাংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। থাকবে বজ্রঝড় ও শিলা। এতে করে উপত্যকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। এছাড়া মক্কার বিভিন্ন জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে তাপমাত্রা কমে আসবে গোটা সৌদি আরবে ।

সৌদি আরবের গড় তামপাত্রা ২৭ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও মরুভূমিতে অবশ্য শিলাবৃষ্টি নতুন কিছু নয়, তবে তুষারপাতের ঘটনা বিরল। দেশটিতে প্রায়ই আকস্মিক বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ভেসে যায় রাস্তাঘাট, গাড়ি সবকিছু।

অনেকে বলছেন, এই পবিত্র রমজানে বিশ্বের হাজার হাজার মানুষ সৌদি আরবে অবস্থান করছে। তারাও সাক্ষী হচ্ছেন বিরল এই তুষারপাতের। তবে বৈরি আবহাওয়ার কারণে বিপাকে পড়তে হবে স্বাভাবিক কার্যক্রমে। এই সময় সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেশি বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X