কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চার জিম্মিকে উদ্ধারে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার ও গাজায় হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার ও গাজায় হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যাকা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সেনারা এ চার জিম্মিকে উদ্ধারের সময় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

শনিবার (০৮ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, যে এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে একই এলাকায় ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি উদ্ধার এবং ইসরায়েলি হামলা একই অভিযানের অংশ কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে উভয় ঘটনা গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ঘটেছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আল নুসেরাত এলাকায় একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক। কেননা গাজায় দীর্ঘ আট মাস ধরে চলা অভিযানে এর আগে তারা এমনটি জানায়নি।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল নুসেরাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন লোক হতাহত হয়েছেন। তবে মন্ত্রণালয় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি লোক নিহত হয়েছেন। জরুরি বাহিনীর কর্মীরা হতাহতদের নিকটস্থ দেইর আল বালাহর হাসাপাতালে নেওয়ার চেষ্টা করছেন। তবে এখনও পথে অনেকের মরদেহ রয়েছে।

আলজাজিরার সংবাদিক ইমরান খান জানান, জিম্মিদের উদ্ধারে চালানো এ অভিযান সফল অভিযান হিসেবে গণ্য হবে না। ইসরায়েলি এ অভিযানে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে আইডিএফ ‍মুখপাত্র বা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো কথাই বলেননি। অভিযানে অ্যাপাচি অ্যাট্যাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ৯ মাস যুদ্ধের পর চার জিম্মিকে উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি তাদের কোনো অর্জন নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X