কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের

গাজা থেকে উদ্ধার হওয়া চার জিম্মি। ছবি : সংগৃহীত
গাজা থেকে উদ্ধার হওয়া চার জিম্মি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার নুসেরাত এলাকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের গত ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে হামাসের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে গিয়েছিল। তারা হলেন নোয়া আরগামনি (২৫), আন্দ্রে কোজলোভ (২৭), সলমি ঝিভ (৪০) এবং আলমোগ মের জান। এরমধ্যে নোয়া আরগামনির জন্মস্থান চীনে। এ ছাড়া আন্দ্রে কোজলোভ রাশিয়া থেকে ইসরায়েলের এসেছিলেন।

ইসরায়েল জানিয়েছে, দিনের বেলা চালানো এক জটিল অপারেশনের মাধ্যমে ওই জিম্মিদের উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশ এ অভিযান চালিয়েছে। গাজার নুসেরাত এলাকার দুটি আলাদা জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে।

গাজার যোদ্ধারা নোয়াকে ধরে নিয়ে যাওয়ার সময় একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। এতে তখন তাকে চিৎকার করে বলতে শোনা যায়, আমাকে হত্যা করবেন না।

গাজা থেকে তাকে উদ্ধারের পর নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে নোয়াকে তার বাবার জড়িয়ে ধরতে দেখা গেছে।

উদ্ধার হওয়া আন্দ্রে কোজলোভ নামের আরেক ব্যক্তি রাশিয়ান নাগরিক রয়েছেন। তিনি ২০২২ সালে ইসরায়েলে আসেন। গত ৭ অক্টোবর যখন হামাস অভিযান চালায় তখন তিনি নোভা গান উৎসবে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X