কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

টাইটানিক দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযানে ছিলেন ২ ধনকুবের

যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং ও পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং ও পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ। ছবি : সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সম্প্রতি পর্যটকবাহী একটি ডুবোযান নিখোঁজ হয়েছে আটলান্টিক মহাসাগরে। ডুবোযানটির সন্ধানে চলছে অভিযান। তাৎক্ষণিকভাবে জানা গেছে, ওই ডুবোযানে ছিলেন পাঁচজন। এর মধ্যে দুই প্রখ্যাত ধনকুবেরের নাম সামনে এসেছে।

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

এনডিটিভি বলছে, ধনকুবের শাহজাদা দাউদ পাকিস্তানের একজন বিশিষ্ট ব্যবসায়ী। এ ছাড়া তার বাবা হুসেন দাউদও পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন। পরিবার জানিয়েছে, ছেলে সুলেমানকে নিয়ে ডুবোযানটিতে গিয়েছিলেন শাহজাদা।

পরিবার আরও জানায়, এখন পর্যন্ত ডুবোযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডুবোযানটি উদ্ধারে একাধিক সরকারি সংস্থা কাজ করছে। নিখোঁজদের নিরাপত্তার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তারা।

এ ছাড়া নিখোঁজ যুক্তরাজ্যের ধনকুবের এবং অ্যাকশন অ্যাভিয়েশনের চেয়ারম্যান হ্যামিশ হার্ডিং গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ওশানগেট অভিযানে ‘মিশন বিশেষজ্ঞ’ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

হার্ডিং বলেছিলেন, কানাডার নিউফাউন্ডল্যান্ডে বৈরী আবহাওয়ার কারণে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার অভিযানটি এ বছরের একমাত্র মানব মিশন হতে পারে।

টাইটানিক জাহাজ ডুবে গেছে ১৯১২ সালে। কিন্তু এখনো পর্যটকরা বহুল আলোচিত সেই জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে যান।

জানা যায়, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ছোট ডুবোযানে পর্যটক ও গবেষকদের নিয়ে যাওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে এবং আবার ভেসে উঠতে প্রায় আট ঘণ্টা লাগে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে।

প্রথম যাত্রাতেই ভাসমান হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় জাহাজে থাকা ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুদের মধ্যে প্রায় দেড় হাজার জন নিহত হন। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X