মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কেন এত সময় লাগছে অনুসন্ধানে

বৈরি আবহাওয়ার কবলে অনুসন্ধান দল। সৌজন্য ছবি
বৈরি আবহাওয়ার কবলে অনুসন্ধান দল। সৌজন্য ছবি

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়। এরপর তাদের সন্ধানে নামে অনুসন্ধান দল।

দীর্ঘ প্রচেষ্টার পর এখনো হেলিকপ্টারটির কোনো সন্ধান মেলেনি। এদিকে অনুসন্ধানে নিযুক্ত দলের তিন উদ্ধারকর্মী নিখোঁজ বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। খবর বিবিসি।

রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বলেছেন, বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে থাকা তিনজন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন।

তিনি আরও বলেন, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে তার কাছাকাছি রয়েছে অনুসন্ধান দলগুলো।

মুখপাত্র বলেন, বৈরি আবহাওয়ার কারণে অনুসন্ধান কাজ ধীরগতিতে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে ঠান্ডার তীব্রতা বাড়ছে। যত আগাচ্ছি বৃষ্টিও তত বাড়ছে। অনুসন্ধান কাজে এখন ৬৫টি দল কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে তবে কিছু কিছু মিডিয়া হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়ার দাবি জানালেও ইরানের রেড ক্রিসেন্ট দাবিটিকে ভুয়া বলছে। খবর আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলছে, অনুসন্ধান দল বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। তবে, রাইসি ও হেলিকপ্টারে থাকা অন্যান্য কর্মকর্তাদের বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি।

অনুসন্ধান দলে থাকা ইরানি রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা বলেন, হেলিকপ্টারটি পাওয়া গেছে বলে স্থানীয় মিডিয়া যে খবর ছড়াচ্ছে সেটি ভুয়া। এখনো হেলিকপ্টারটি কোনো সন্ধান পাওয়া যায়নি।

তবে তিনি বলেন, যেখানে অনুসন্ধান করা হচ্ছে এর দুই কিলো মিটারের মধ্যে হেলিকপ্টারটি পাওয়ার সম্ভাবনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X