কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:৩৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত : রাইসি ছাড়াও যারা মারা গেলেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা। ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফরসঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

এর আগে গতকাল রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নিয়েছে ৪০টি দল। উদ্ধাকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ঘেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X