বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:১৬ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই তথ্য নিশ্চত করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তার মৃত্যুতে এখন প্রশ্ন উঠেছে কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট?

ইরানের সংবিধান বলছে, কোন দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ মোহাম্মদ মোখবার হবেন দেশটির পরবর্তি প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

এর আগে রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধারে নামে বিশেষ বাহিনী। এগিয়ে আসে তুরস্কের বিশেষ টিমও। পাশাপাশি রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক উদ্ধারকাজে সহায়তা করার প্রস্তাব দেয়। রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোথায় বিধ্বস্ত হয়েছে সেই সন্ধান কয়েক ঘণ্টা আগেই মিলেছে। তবে রাইসির ভাগ্যে কি হয়েছে তা জানা যাচ্ছিলো না। কারণ রাইসিকে বহনকারী হেলিকপ্টার যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে সেখানে ভারী কুয়াশা থাকায় অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। এছাড়া পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকার দৃষ্টিসীমা মাত্র পাঁচ মিটারে নেমে এসেছে বলেও খবর পাওয়া যায়।

দুর্ঘটনার পর পরই ইরান জানায়, হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করেছে। হার্ড ল্যান্ডিং অসলে কি এর ব্যাখা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি উদাহরণ দিয়ে বলছে, ২০২২ সালে রাশিয়ার একটি সামরিক কার্গো পুরোপুরি বিধ্বস্ত হলে কৌশলগত ভাবে হার্ড ল্যান্ডিং শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিও পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে ইঙ্গিত দেওয়া হয় আগেই।

এর আগে ইরানের প্রেসিডেন্টের জন্য দেশবাসীকে দোয়া করতে বলেন, দেশটির সর্বোচ্চ নেতা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X